বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

প্রবল উত্তাপে গ্রিনল্যান্ডে গলছে টন টন বরফ, মিশছে সমুদ্রে

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ১৫১ বার

নদীর মতো একেবেঁকে বয়ে চলেছে পানির স্রোত। সেই পানির স্রোতের কিছু অংশ সাদা। তার পর তা আস্তে আস্তে আস্তে তা নীল হয়ে গিয়েছে। কোপার্নিকাস উপগ্রহের তোলা এই ছবি দেখলে মনে হবে নির্ভেজাল কোনো প্রকৃতিক দৃশ্য। নদীর খাঁড়ি অঞ্চল। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, আসলে ছবির মধ্যে লুকিয়ে আছে ‘ভবিষ্যতের আতঙ্ক’।

এই ছবি উত্তর গ্রিনল্যান্ডের। অতিরিক্ত উত্তাপে টন টন বরফ গলে যাওয়ার ছবি। যে দুধ সাদা বরফ এসে মিশছে নীল সমুদ্রে। তথ্য বলছে, চলতি মাসে প্রবল উত্তাপের জেরে ৬০০ কোটি টন বরফ গলেছে গ্রিনল্যান্ডে, যা কি না আমেরিকার পশ্চিম ভার্জিনিয়া শহরকে এক ফুট পানির নিচে ডুবিয়ে দিতে পারে।

পরিবেশবিজ্ঞানীরা জানিয়েছেন, গত ১৫ থেকে ১৭ জুলাইয়ে মধ্যে তীব্র উত্তাপে গ্রিনল্যান্ডে বরফের চাদর গলতে শুরু করে ব্যাপক হারে। এর ফলে কয়েক কোটি গ্যালন মিষ্টি পানি মিশেছে সমুদ্রে।

চলতি মাসে আন্টার্কটিকা অঞ্চলে তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। যা নজিরবিহীন বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা। কারণ, গ্রীষ্মকালেও ওই অঞ্চলের তামমাত্রা হিমাঙ্কের নিচেই থাকে। বড়জোর তা শূন্য ডিগ্রি সেলসিয়াস হতে পারে। কিন্তু, সেই সব হিসাবকে ছাপিয়ে গিয়েছে চলতি মাসের তাপমাত্রা। আর তার জেরেই ব্যাপক হারে বরফ গলে মিশছে সমুদ্রের পানিতে।

কেন বেড়েছে উত্তাপ? তার কারণ হিসাবে বিজ্ঞানী ও পরিবেশবিদেরা আঙুল তুলেছেন বিশ্ব উষ্ণায়নের দিকে। নাসার সতর্কবার্তা, যে হারে বরফ গলছে তাতে এক দিন যদি গ্রিনল্যান্ডের সব বরফ গলে যায়, তবে পৃথিবীর মহাসাগরগুলোর পানিস্তরের উচ্চতা ২৩ ফুট বেড়ে যাবে।

কলোরাডো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ট্রেড স্ক্যাম্বোসের মতে, ‘গত সপ্তাহে গ্রিনল্যান্ডের উত্তরাঞ্চলে যে হারে বরফ গলেছে তা স্বাভাবিক নয়। গত ৩০ থেকে ৪০ বছরের জলবায়ুর গড় দেখে সে রকমই মনে হয়।’

কোপার্নিকাস উপগ্রহের তোলা ছবিতে আসলে রয়েছে ‘অশনিসঙ্কেত’- তেমনটাই মনে করছেন ট্রেড।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com