বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

গুঞ্জন উড়িয়ে দিলেন নিত্যা

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ১৫৪ বার

ভারতের দক্ষিণী সিনেমার পরিচিত মুখ নিত্যা মেনন। বেশ কিছুদিন ধরেই তার বিয়ের খবর শোনা যাচ্ছে সিনেপাড়ায়। তবে সব গুঞ্জন উড়িয়ে এক ভিডিও বার্তা দিলেন অভিনেত্রী। যেখানে নিত্যা বলেন, ‘আমার মনে হয়েছে, বিষয়টি নিজের মুখে বলাই ভালো। আমি এখন বিয়ে করছি না। আমাকে নিয়ে সুন্দর সুন্দর গল্প বানানো হয়েছিল। বিয়ে তো দূর, এর কাছাকাছিও কিছু ঘটছে না।’ বেশ কিছুদিন হলো সিনেমা থেকে দূরে আছেন নিত্যা। এতে করে বিয়ের গুঞ্জন আরও জোরালো হয়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটাই প্রথম নয়, আগেও আমি অনেকবার অভিনয় থেকে বিরতি নিয়েছি। নিজেকে তরতাজা করতে এমন বিরতির দরকার আছে। আমি মানুষটাই এমন। কেবল আমিই নই, অনেক অভিনেতাই এটা করেন। তবে অনেকের কাছে হয়তো বিরতির বিষয়টা নতুন।’

নিত্যা ব্যাখ্যা করে জানিয়েছেন, এই বিরতি কেন তার জন্য জরুরি ছিল। ‘লকডাউনের সময় প্রচুর কাজ জমা হয়েছিল। তাই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর প্রতিদিন কাজ করেছি। আমার জন্য খুবই কঠিন সময় ছিল সেটা। আমার হাতে ছয়টা প্রজেক্ট আছে, যা খুব শিগগির মুক্তি পাবে।’- যোগ করেন নিত্যা। ১৬ বছরের ক্যারিয়ারে মালয়ালম, তেলেগু, তামিল, কন্নড় ভাষার সিনেমায় অভিনয় করেছেন। অক্ষয় কুমার, বিদ্যা বালানের সঙ্গে ‘মিশন মঙ্গল’ দিয়ে বলিউডে অভিষেক হয় তার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com