বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

এবার হাইকোর্টে মহিউদ্দিন রনি

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ১৮২ বার

এবার রেলক্রসিং দুর্ঘটনার বিচারিক তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মহিউদ্দিন রনি। আজ বুধবার রনির আইনজীবী ব্যারিস্টার তাপস কান্তি বল এ তথ্য জানিয়েছেন। রিটে আইন সচিব, রেল সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

রিটে আপিল বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে সম্প্রতি মিরসরাই ও গোপালগঞ্জ জেলায় রেলক্রসিং দুর্ঘটনায় হতাহতদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া নিদের্শনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের অনিয়ম ও অব্যবস্থাপনা, যাত্রী হয়রানির প্রতিবাদসহ ৬ দফা দাবিতে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে অবস্থান কর্মসূচি পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মহিউদ্দিন রনি। এ ঘটনার পর দেশজুড়ে আলোচনায় আসেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com