শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

ডিজিটাল ভূমি জরিপ জনগণের দুর্ভোগ কমাবে : ভূমিমন্ত্রী

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ১৬৮ বার

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, প্রচলিত ভূমি জরিপের পরিবর্তে ডিজিটাল জরিপ জনগণের ভূমি সংক্রান্ত দুর্ভোগ লাঘবে ব্যাপকভাবে সহায়তা করবে।

অল্প সময়ে বাংলাদেশ ডিজিটাল জরিপ করা সম্ভব হবে বলে উল্লেখ করে তিনি বলেন, এই জরিপ শুরু করার সাথে সাথে খসড়া ম্যাপ তৈরি করে ওয়েবসাইটে দেয়া হবে, যাতে জমির মালিক পৃথিবীর যে কোনো স্থান থেকে তার জমির ম্যাপ দেখে জমির পরিমাণ কম-বেশি হলে দ্রুততার সাথে আপত্তি জানাতে পারবেন।

মন্ত্রী আরো বলেন, ডিজিটাল জরিপে যাবতীয় তথ্য ডিজিটাল ও নির্ভুল হওয়ায় জরিপে স্বচ্ছতা আসবে, মামলা মোকদ্দমা কমে আসবে, জনগণের ভোগান্তিও কমে আসবে।

সাইফুজ্জামান চৌধুরী আজ পটুয়াখালীর জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন মাঠে বাংলাদেশ ডিজিটাল জরিপ (বিডিএস)র পাইলট কর্মসূচি উদ্বোধন শেষে একথা বলেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, স্থানীয় সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন, ভূমি সচিব মো: মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

দেশে প্রথমবারের মতো সর্বাধুনিক ফোর্থ জেনারেশন সার্ভে ড্রোনের মাধ্যমে ডিজিটাল জরিপের পাইলটিং পটুয়াখালী থেকে শুরু করা হচ্ছে।

পটুয়াখালী ও বরগুনা জেলায় এসএ জরিপের পর আরএস জরিপ সম্পন্ন না হওয়ায় জেলা দুটির ১৪টি উপজেলা বিডিএসের জন্য বাছাই করা হয়েছে। পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়ন থেকে এই জরিপ কার্যক্রম শুরু হবে।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com