শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

পুলিশের সাথে সংঘর্ষ : মারা গেলেন ভোলা জেলা ছাত্রদল সভাপতি

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ১৬৭ বার

পুলিশের সাথে সংঘর্ষে মারাত্মক আহত ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (৩ আগস্ট) বিকেল ৩টার দিকে রাজধানীর গ্রিন রোডস্থ কমফোর্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে গত ৩১ জুলাই ভোলা জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে গুলিতে আহত হয়েছিলেন তিনি।

ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল শোক জানিয়ে বলেন, ৯০-এ নুর হোসেনের আত্মত্যাগে স্বৈরাচারের পতন হয়েছে। এবার সরকারকে নুর আলমকে হত্যার পরিণাম ভোগ করতে হবে। আমরা শোককে শক্তিতে রূপান্তরিত করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে ত্বরান্বিত করবো। যেই গণতন্ত্রের জন্য নুর আলম, আব্দুর রহিমরা জীবন দিয়ে গেছেন।

আজই সন্ধ্যা ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার জানাজা অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com