বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের সম্মেলন ঘিরে সতর্কবার্তা

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ১৮১ বার

যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা ফোবানা সম্মেলনকে কেন্দ্র করে নতুন করে সতর্কবার্তা জারি করেছে ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোশিয়েশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা)।

বিজ্ঞপ্তিতে বলা হয়- যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের মিলনমেলা ফোবানা সম্মেলনকে কেন্দ্র করে সাম্প্রতিককালে একটি কুচক্রী মহল অবাঞ্ছিত, অনৈতিক কর্মকাণ্ড শুরু করেছে।

ফোবানা বিষয়ক যোগাযোগ ও লেনদেনের ক্ষেত্রে সতর্ক করে এতে বলা হয়- গত ৩০ জুন ফোবানার কেন্দ্রীয় কমিটির একটি গুরুত্বপূর্ণ সভায় সংবিধান অনুযায়ী গণতান্ত্রিক পদ্ধতিতে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোট ও সম্মতিতে ফোবানা বিরোধী কার্যক্রমে জড়িত থাকার কারণে সাবেক তিনজন নেতার সাথে সাবেক চেয়ারপারসন জাকারিয়া চৌধুরীকে ৫ বৎসরের জন্য বহিষ্কার করা হয়।

বর্তমানে জাকারিয়া চৌধুরীর সাথে মূল ফোবানার কোনো সম্পর্ক নেই বিধায় সবাইকে জাকারিয়া চৌধুরীর সাথে ফোবানা সংক্রান্ত কোনো বিষয়ে যোগাযোগ অথবা লেনদেন থেকে বিরত থাকার আহবান জানানো হয়।

আইন মোতাবেক ফোবানার পক্ষ থেকে লিগ্যাল নোটিশও জাকারিয়া চৌধুরীকে পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com