বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির সমাবেশে ব্যাপক উপস্থিতি

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১৪২ বার

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডাকা বিএনপির সমাবেশ শুরু হয়েছে। সমাবেশে যোগ দিতে কয়েক হাজার নেতাকর্মী নয়াপল্টনে উপস্থিত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ২টার পরে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই নেতাকর্মীরা আসা শুরু করেন। দুপুর একটা নাগাদ নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। নাইটিংগেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত রাস্তা দখলে নিয়েছে নেতাকর্মীরা।
বিএনপির সমাবেশ কেন্দ্র করে বিপুরসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সরকারের দমনপীড়নের প্রতিবাদে দু’দিনের কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করে বিএনপি। দুই দিনের আজ প্রথম দিন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরো বক্তব্য দেবেন স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যানসহ সিনিয়র নেতারা।

সভাপতিত্ব করবেন মহানগর দক্ষিণের আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com