শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

দ্বিতীয় স্ত্রী তালাক দিয়ে ফিরলেন স্বামী, দুধে গোসল দিয়ে বরণ করলেন প্রথমজন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০
  • ৩৩৪ বার

গাজীপুরের শ্রীপুরে দ্বিতীয় স্ত্রীকে তালাক দিয়ে ফিরে আসায় স্বামীকে দুধ দিয়ে গোসল করিয়ে বরণ করেছে তার প্রথম স্ত্রী ও স্বজনরা। এ উপলক্ষে রাতভর নানা আনন্দ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। গ্রামবাসী ও স্বজনরা এসব অনুষ্ঠানে অংশ নেয়।

স্থানীয়রা জানান, গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদিঘী গ্রামের মৃত কাজিমুদ্দিনের ছেলে আজিজুল হক (৩৭) ২০০১ সালে একই ইউনিয়নের সলিংমোড় এলাকার আব্দুল মজিদের মেয়ে তাজ নাহারকে প্রথম বিয়ে করেন। তাদের সংসারে দুই সন্তানের জন্ম হয়। সুখেই কাটছিল তাদের সংসারজীবন। কিন্তু ২০১৩ সালে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হলে সম্পর্কের অবনতি ঘটে। এরই মধ্যে একই গ্রামের নুরু মিয়ার মেয়ে শিউলি আক্তারের সাথে পরিচয় ও প্রেমের সম্পর্ক হয় আজিজুলের। এ সূত্র ধরে শিউলিকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন আজিজুল। কিন্তু দ্বিতীয় বিয়ে পর থেকেই আজিজুলের সংসারে অশান্তি শুরু হয়। একপর্যায়ে সংসারে শান্তি ফিরিয়ে আনতে আজিজুল নিজেই আইনিভাবে দ্বিতীয় স্ত্রী নিঃসন্তান শিউলিকে ডিভোর্স দেয়। এতে খুশি হয় প্রতিবেশীসহ স্বজনরা। দ্বিতীয় স্ত্রীকে তালাক দিয়ে প্রথম স্ত্রীর কাছে ফিরে আসায় স্বজনরা রোববার রাতে আয়োজন করেন নানা আনন্দ অনুষ্ঠানের। অনুষ্ঠানের শুরুতেই শীতের রাতে স্বামী আজিজুলকে দুধ দিয়ে গোসল করিয়ে বরণ করে নেয় তার প্রথম স্ত্রী তাজ নাহার। রাতভর চলে ঢাকঢোল পিটিয়ে গানবাজনা ও আনন্দ বিনোদনের অনুষ্ঠান। এ সময় গ্রামবাসীদের খিচুড়ি ভোজ দিয়ে আপ্যায়নও করা হয়।

এ ব্যাপারে আজিজুল জানান, আমি দুই বিয়ে করেছিলাম সুখের আশায়। কিন্তু দ্বিতীয় স্ত্রী সংসারে এসে নানা অশান্তির সৃষ্টি করে। তাই সংসারে শান্তি ফিরিয়ে আনতে আমি ছোট বউকে ছেড়ে দিয়েছি। আমি আগের ভুল থেকে পরিশুদ্ধ হয়ে আবারো নতুন করে জীবন শুরু করতে চাই। সংসারের শান্তির জন্য একাধিক বিয়ে না করার জন্য তিনি সবাইকে অনুরোধ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com