বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

কক্সবাজারে ট্রলারডুবি : ২ জেলের লাশ উদ্ধার

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ১৫৯ বার

নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তালের কারণে কক্সবাবজার নাজিরারটেক চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় দুই জেলের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেল ও সন্ধ্যার দিকে বঙ্গোপসাগর থেকে কোস্টগার্ডের সদস্যরা দুই জেলের লাশ উদ্ধার করে।

নিহতরা হলেন মোহাম্মদ আবু তৈয়ব ও সাইফুল ইসলাম। তারা কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড পূর্বজোনের কক্সবাজার স্টেশনের কন্টিজেন্ট কমান্ডার এম হামিদুল ইসলাম।

উল্লেখ্য, এর আগে শুক্রবার বিকেলে নাজিরারটেক চ্যানেলে ডুবে যায় এফবি মায়ের দোয়া নামে একটি ফিশিংট্রলার। ট্রলারে থাকা ১৯ জেলের মধ্যে আটজনকে উদ্ধার করে কোস্টগার্ড। অন্য ট্রলারে করে কুলে ফিরে আরো তিনজন। বাকি নিখোঁজ আটজনের মধ্যে তৈয়ব ও সাইফুলের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো ছয়জন নিখোঁজ রয়েছেন।
সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com