বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

পর্তুগালে আ’লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০
  • ৩৮৩ বার

পূর্বশত্রুতার জের ধরে পর্তুগাল বিএনপির সভাপতি অলিউর রহমান চৌধুরী ও পর্তুগাল আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ফরহাদ মিয়ার নেতৃত্বে উভয় দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন নিহত হয়েছেন।

গত শনিবার বাংলা মার্কেট খ্যাত লিজবনের মার্টিম মনিজে স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে দা-চাপাতি ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই দল।

স্থানীয় সূত্র অনুযায়ী, সংঘর্ষে নিহত ব্যক্তির নাম সাহেদ (৩৮)। তিনি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বাসিন্দা ও আওয়ামী লীগ কর্মী। সংঘর্ষে একই উপজেলার কয়েকজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছেন।

এ দিকে রোববার রাত থেকে ঘটনার সাথে জড়িতদের ধরতে অভিযানে নামে পর্তুগাল পুলিশ। রাতে পুলিশ অলিউর রহমান চৌধুরীর বাসভবনে তল্লাশি চালায়। এ সময় তার দুই ছেলেকে গ্রেফতার করার খবর পাওয়া গেছে।

প্রসঙ্গত, আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ফরহাদ মিয়ার দেশের বাড়ি সিলেটের ওসমানী নগর উপজেলার পশ্চিম কৈলনপুর ইউনিয়নে এবং বিএনপির সভাপতি অলিউর রহমান হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের বাসিন্দা।

ইতোমধ্যে ঘটনার সাথে জড়িত উভয়পক্ষ গা ঢাকা দিয়েছে। ঘটনায় বাঙালি পাড়ায় গোয়েন্দা নজরদারি ও পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com