বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

নতুন করে ‘প্রেম করছেন’ জ্যাকলিন, প্রেমিক কে?

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ২০০ বার

কয়েক মাস আগে একটি গানের ভিডিওতে মিকেলে মোরোনের সঙ্গে দেখা যায় বহুল সমালোচিত বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজকে। সেখান থেকেই দুজনের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে মিডিয়াপাড়ায়। পর্দার বাইরে সুকেশ অতীত হয়ে বাস্তবে সময় কাটাচ্ছেন জ্যাকুলিন-মিকেলে।

মিকেলে ইতালিয়ান অভিনেতা ও মডেল। নেটফ্লিক্সের ‘৩৬৫ ডেজ’ ফ্র্যাঞ্চাইজিতে অভিনয় করে বিশ্বজোড়া খ্যাতি পান তিনি। গত বছর অংশুল গর্গ এবং টোনি কক্করের ‘দেশি মিউজিক ফ্যাক্টরি’র একটি গানে জ্যাকলিনের সঙ্গে তাকে জুটি বাঁধতে দেখা যায়।

সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ২১৫ কোটি টাকা মামলার চার্জশিটে নাম রয়েছে জ্যাকুলিনের। প্রধান অভিযুক্ত সুকেশের সঙ্গে প্রেম ছিল জ্যাকুলিনের। এই মামলার রেশ না কাটতেই জ্যাকুলিন আবারও প্রেমে পড়েছেন মিকেলের সঙ্গে। এমনটাই ছড়িয়েছে নেট দুনিয়ায়। তাদের গানটি মুক্তির পর প্রেমের গুঞ্জন শোনা যায়।

নতুন সম্পর্কে জ্যাকলিন কোনো কথা না বললেও মুখ খুলেছেন মিকেলে। তিনি জানান, তিনি কোনো সম্পর্কে নেই। কাজ ঘিরেই তার জীবন।

এই বিতর্কের মধ্যে খোলা চিঠি লেখেন জ্যাকলিন। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট শেয়ার করে লেখেন, ‘কিছু ভালো, তা আমার প্রাপ্য। আমি যেমন, সেভাবেই নিজেকে গ্রহণ করেছি। সব ঠিক হয়ে যাবে। আমি সাহসী। নিজের সব স্বপ্ন পূরণ করব। আমি পারবই।’

উল্লেখ্য, এর আগে অর্থ কেলেঙ্কারির মামলায় সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সন্দেহভাজনের তালিকায় ছিলেন জ্যাকুলিন। ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দাবি, জ্যাকুলিন জেনে বুঝেই এই জালিয়াতির টাকা ভোগ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com