রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

ভারতীয় ফুটবলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ফিফার

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ১৪৬ বার

সর্বভারতীয় ফুটবল সংস্থার ওপর থেকে নির্বাসন তুলে নিয়েছে বিশ্ব ফুটবলের পরিচালনা সংস্থা ফিফা। শুক্রবার এক বিবৃতি প্রকাশ করে এ কথা জানানো হয়েছে ফিফার তরফে। ১১ দিন পর ওঠল নির্বাসন। ফলে অক্টোবরে মহিলাদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ হতে আর কোনো বাধা থাকল না। শুক্রবার রাতের খবরে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ভারতীয় ফুটবল সমর্থকরা।

গত ১৫ আগস্ট ভারতীয় সময় মধ্য রাতে এআইএফএফকে নির্বাসিত করেছিল ফিফা। সংস্থার কার্যকলাপে ‘তৃতীয় পক্ষের অনুপ্রবেশের’ কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছিল। এআইএফএফ-কে পাঠানো চিঠিতে ফিফা খুব স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল, সুপ্রিম কোর্ট নিয়োজিত প্রশাসক কমিটিকে (সিওএ) অবিলম্বে বাতিল করতে হবে। দ্রুত নির্বাচন করতে হবে।

এর পরেই আসরে নামে ভারত সরকার। গত সোমবার সুপ্রিম কোর্ট নিজেদের নির্দেশ ফিরিয়ে নেয় এবং সিওএ বাতিল করে। এআইএফএফের ক্ষমতা ফিরিয়ে দেয়া হয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল সুনন্দ ধরের হাতে। পাশাপাশি, ফিফা এবং এএফসি যেভাবে নির্দেশ দিয়েছে, তা মেনে চলার কথা বলা হয়। গোটা ঘটনার ব্যাপারে ভারত সরকারের তরফে লিখিত আকারে সুপ্রিম কোর্টের আদেশ জানিয়ে দেয়া হয় ফিফাকে।

তার চার দিনের মাথায় নির্বাসন তুলে নিলো ফিফা। এআইএফএফের নির্বাচন হওয়ার আগেই যে নির্বাসন তুলে নেয়া হবে, সে ব্যাপারে বিভিন্ন মহল থেকেই ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। তবে যতক্ষণ সরকারি ভাবে কোনো ঘোষণা হচ্ছিল, ততক্ষণ কেউই বিশ্বাস করতে চাইছিলেন না। সেই অপেক্ষা অবশেষে মিটল।

এই সিদ্ধান্তের ফলে ভারতে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ হতে কোনো সমস্যা নেই। নির্ধারিত সূচি মেনেই তা আয়োজন করা হবে। পাশাপাশি, আগামী ৭ সেপ্টেম্বর এটিকে মোহনবাগানও খেলতে পারবে এএফসি কাপের ম্যাচে। আন্তঃআঞ্চলিক সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ কুয়ালালামপুর সিটি।

শুক্রবার এআইএফএফ-কে পাঠানো চিঠিতে ফিফা জানিয়েছে যে সুপ্রিম কোর্টের নির্দেশানুযায়ী, সিওএ-র বিধান খারিজ করা হয়েছে। পাশাপাশি, এআইএফএফের দৈনন্দিন কাজকর্ম সামলাবেন সংস্থার কর্তাই, সেটাও বলা হয়েছে। এআইএফএফের নির্বাচন কিভাবে সম্পন্ন হচ্ছে, তার উপর ফিফা এবং এএফসি নজর রাখবে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com