রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

আপনি ফর্মে ফিরে আসুন, দোয়া করছি : কোহলিকে শাহিন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ১৬৩ বার

দোয়া করছি, আপনি ফর্মে ফিরে আসুন- এভাবে ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলির উদ্বুদ্ধ করলেন পাকিস্তানি ফাস্ট বোলার শাহিন আফ্রিদি। তার এই বক্তব্য সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শাহিন আফ্রিদির সাথে বিরাট কোহলির ওই সাক্ষাতের ভিডিও অথবা ছবি আরো আগেই দেখা দেঘে। তবে এই দুই তারকার মধ্যে কী কথা হয়েছিল, তা তাতে বোঝা যায়নি। পাকিস্তান ক্রিকেটের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে দুজনের সাক্ষাতের ভিডিওটি আগে শেয়ার করা হয়েছিল, ব্যাকগ্রাউন্ড সাউন্ডের কারণে দুজনের মধ্যে কথোপকথন বোঝা যায়নি।

কিন্তু এখন এমন একটি ভিডিও সামনে এসেছে, যাতে দু’জনের কথোপকথনটি স্পষ্ট শোনা যাচ্ছে। আসলে পাকিস্তান ক্রিকেটের তরফ থেকে এই নতুন ভিডিওটি শেয়ার করা হয়েছে। এই ভিডিওতে প্রথমে বিরাট কোহলি পাকিস্তানি ফাস্ট বোলারকে তার চোট নিয়ে প্রশ্ন করেন। এর পর শাহিন বিরাটকে কেমন আছেন জিজ্ঞেস করলেন এবং এমন কিছু বললেন যা এখন সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে ভাইরাল হচ্ছে।

এই ভিডিওতে আফ্রিদিকে বলতে শোনা যায়, ‘আমি আপনার জন্য দোয়া করছি, আপনি শিগগিরই ফর্মে ফিরবেন।’

বিরাট কোহলি কিছু সময়ের জন্য ভালো ফর্মে নেই এবং ভক্তরা আশাবাদী যে বিরাট এশিয়া কাপেই ফর্মে ফিরবেন। শাহিন ও বিরাটের এই কথোপকথনে বোঝা যায় যে উভয় দেশের খেলোয়াড় একে অপরের প্রতি কতটা শ্রদ্ধাশীল। এ কথোপকথনটি শুনলে আপনারও মন ভালো হয়ে যাবে। এশিয়া কাপে দুই দল মুখোমুখি হওয়ার আগে এম ভিডিও সকলের মন জিতেছে।

শাহিন আফ্রিদি এশিয়া কাপ থেকে চোটের জন্য ছিটকে গেলেও, তিনি পাকিস্তান টিমের সাথেই রয়েছেন। যে কারণে বুধবার বিরাট কোহলিদের সাথে দেখা হয়ে যায় শাহিন আফ্রিদিরও।

এর আগে অবশ্য পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের সাথে কোহলির দেখা হওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এ বার পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শাহিন আফ্রিদি এবং ভারতীয় খেলোয়াড়দের সাক্ষাতের একটি ভিডিও পোস্ট করেছিল যাতে বিরাট কোহলি ছাড়াও ঋষভ পন্ত, কেএল রাহুল, যুজবেন্দ্র চাহালদের সাথে আফ্রিদিকে খোশমেজাজে গল্প করতে দেখা গেছে।
সূত্র : হিন্দুস্তান টাইমস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com