বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

সম্রাটের জামিন বাতিল চেয়ে হাইকোর্টে যাচ্ছে দুদক

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ১৭৩ বার

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

শনিবার দুদকের আইনজীবী খুরশিদ আলম খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সম্রাটের জামিন বাতিলের আবেদন রোবাবর (২৮ আগস্ট) দাখিল করা হবে।

এর আগে গত ২২ আগস্ট শর্তসাপেক্ষে সম্রাটকে জামিন দেন আদালত।

সে সময় সম্রাটের আইনজীবী আফরোজা শাহনাজ বলেন, সম্রাট গুরুতর অসুস্থ। এর সপক্ষে চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র আদালতে জমা দেয়া হয়েছে। দুই পক্ষের শুনানি নিয়ে আদালত তাকে জামিন দিয়েছেন।

জামিনের ক্ষেত্রে সম্রাটকে আদালত কিছু শর্ত দিয়েছেন জানিয়ে আফরোজা শাহনাজ বলেন, সম্রাটকে তার পাসপোর্ট আদালতে জমা দিতে হবে। আর আদালতের অনুমতি না নিয়ে তিনি বিদেশে যেতে পারবেন না।

অন্যদিকে জামিনে কারামুক্ত হয়ে শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে হাসপাতাল ছাড়েন ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট।

এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের কার্ডিওলজিস্ট বিভাগের সহযোগী অধ্যাপক ও ইউনিট প্রধান ডা. মো. রসুল আমিন (শিপন) বলেন, গতকালই তাকে আমরা হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়েছি। তবে তিনি আজ দুপুরের দিকে হাসপাতাল ছেড়েছেন।

উল্লেখ্য, ২০১৯ সালে ক্যাসিনোকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারের পর সম্রাটের বিরুদ্ধে চারটি মামলা হয়। এর মধ্যে গত এপ্রিল মাসে তিন মামলায় এবং মে মাসে দুদকের মামলায় জামিন পেয়েছিলেন তিনি। তবে দুদকের এক মামলায় হাইকোর্টে জামিন স্থগিত হওয়ার পর আবারো আত্মসমর্পণ করে কারাগারে যেতে হয় সম্রাটকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com