সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বিকেলে সংসদ অধিবেশন, শপথ নেবেন নতুন ডেপুটি স্পিকার

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ১১৪ বার

একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন শুরু হচ্ছে রোববার বিকেল ৫টায়। এ অধিবেশনের কার্যদিবস পাঁচ দিন হতে পারে। অধিবেশনের প্রথম দিনই নতুন ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।

গত ১১ আগস্ট এ অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ। জানা গেছে, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এ অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে।

দিনের কর্মসূচির শুরুতেই রয়েছে সভাপতিমণ্ডলীর মনোনয়ন। তারপর নতুন ডেপুটি স্পিকার নির্বাচন করবে সংসদ। এক্ষেত্রে একজন নতুন ডেপুটি স্পিকারের নাম প্রস্তাব করবেন। তারপর আরেকজন সমর্থন করবেন। পরে স্পিকার প্রস্তাবটি ভোটে দেবেন। সাধারণত সংসদের প্রধান হুইপ এ প্রস্তাব তোলেন। আরেকজন হুইপ বা সিনিয়র সদস্য তা সমর্থন করেন।

ডেপুটি স্পিকার ফজলে রাব্বি চৌধুরীর মৃত্যুতে পদটি শূন্য হয়। আজ সেই পদে নতুন কাউকে মনোনয়ন দেয়া হবে।

বঙ্গভবন থেকে জানানো হয়েছে, নতুন ডেপুটি স্পিকারকে সন্ধ্যা ৭টায় শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ। সংসদ ভবনে রাষ্ট্রপতির চেম্বারে এ শপথগ্রহণ অনুষ্ঠান হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com