সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সন্ধ্যায় আবার হাসপাতালে যাচ্ছেন বেগম জিয়া

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ১৩৮ বার

আজ সন্ধ্যা ৬টায় আবার হাসপাতালে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মেডিক্যাল বোর্ডের পরামর্শক্রমে তাকে আজ আবার হাসপাতালে নেয়া হবে বলে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং থেকে গণমাধ্যমকে জানানো হয়।

রোববার সকালে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান নয়া দিগন্তকে এ তথ্য নিশ্চিত করেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা ও বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান নয়া দিগন্তকে জানান, বেগম খালেদা জিয়াকে গত (২২ আগস্ট) সোমবার শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেয়া হয়েছিল। সেদিন তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরে বেগম খালেদা জিয়ার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের পরামর্শক্রমে আজ আবার তাকে হাসপাতালে নেয়া হবে।

এরও আগে গত ১১ জুন এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার হৃদপিণ্ডের ব্লক অপসারণ করে একটি ‘স্টেন্ট’ বসানো হয়েছিল।

২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা হলে কারাগারে যেতে হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলাতেও তার সাজার রায় আসে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com