রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

জাপানকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জিতল স্পেন

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ১৪৮ বার

জাপানকে হারিয়ে মধুর প্রতিশোধ নিলো স্পেন। অনূর্ধ্ব-২০ নারী ফুটবল বিশ্বকাপে ৩-১ গোলে জিতে প্রথমবার শিরোপার স্বাদ পেল স্পেনের তরুণীরা।

গত বিশ্বকাপেও এই দুদলই ফাইনাল খেলেছিল। তবে ২০১৮ সালে ফ্রান্সে অনুষ্ঠিত সেই বিশ্বকাপে শেষ হাসি হেসেছিল জাপান।

কোস্টারিকার ন্যাশনাল স্টেডিয়ামে সোমবার শিরোপা নির্ধারণী ম্যাচে দাপট দেখিয়েই ট্রফিতে চুমু দেয় স্পেন।

এদিন খেলার ১২তম মিনিটে এগিয়ে যায় স্পেন। ইমা গাবারো গোলটি করেন। বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা গোলসংখ্যা দাঁড়ায় ৮-এ। পরে ২২তম মিনিটে পর ব্যবধান দ্বিগুণ হয়। এবার সালমা পারায়ুয়েলো গোলটি করেন। আর ৫ মিনিট পর পেনাল্টি  থেকে সালমা নিজের জোড়া গোল পূর্ণ করলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন।

দ্বিতীয়ার্ধে শুরুতেই ব্যবধান কমায় জাপান। গোল করেন সুজু আমানো। তবে এই গোল স্পেনের জয়ে কোনো বাধা হতে পারেনি। শেষ পর্যন্ত স্পেন ৩-১ গোলে জয় নিয়ে উৎসবে মাতে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com