সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গুমের রহস্য উদঘাটনে স্বাধীন কমিশন গঠন করুন : লেবার পার্টি

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ২০০ বার

দেশে সংঘটিত সকল গুমের রহস্য উদঘাটনে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে কমিশন গঠনের দাবি জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান ও ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন ফারুক রহমান। তারা বলেছেন, গুমের শিকার সকল নিখোঁজ ব্যক্তিদের জরুরি ভিত্তিতে খুঁজে বের করা, প্রতিটি গুমের ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিতে স্বাধীন ও নিরপেক্ষ কমিশন গঠন, দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং গুমের শিকার ব্যক্তি ও তার পরিবারের যথাযথ পুনর্বাসন নিশ্চিত করে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা রাষ্ট্র ও সরকারের দায়িত্ব।

আজ মঙ্গলবার আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে এক বিবৃতিতে পার্টির নেতৃবৃন্দ এ দাবি জানান।

তারা বলেন, যখন সারা বিশ্বের যারা গুমের শিকার হয়েছেন তাদের জন্য পালিত হচ্ছে জাতিসঙ্ঘ ঘোষিত আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস, তখন বাংলাদেশে গুম হওয়া ব্যক্তিদের মধ্যে কেউ কেউ ফেরত এলেও অধিকাংশ এখনো নিখোঁজ রয়েছেন। বাংলাদেশে বেশ কিছু গুমের ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল উঠেছে বারবার।

‘রাষ্ট্র বা রাষ্ট্রীয় বাহিনীর বিরাগভাজন তথা নিখোঁজ হওয়ার ভয়ে মানুষ মুক্তবুদ্ধির চর্চা, মতপ্রকাশ কিংবা সরকারের বা রাষ্ট্রীয় বাহিনীর কর্মকাণ্ডের যে কোনো ধরনের সমালোচনা করা থেকে নিজেদের বিরত রাখে। যা প্রকৃতপক্ষে মানবাধিকার, গণতান্ত্রিক সংস্কৃতি ও সুশাসনের বিকাশে অন্তরায়।’

নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশে গুমের আতঙ্ক এখন সর্বত্র পরিব্যাপ্ত। গুমের মতো সমাজবিরোধী, মানবতাবিরোধী ও রাষ্ট্রবিরোধী এই অমানবিক দুষ্কর্মের অবসান ঘটানো সম্ভব কেবল ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারলেই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com