সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

যানজটে আটকে থাকা জি এম কাদেরের মোবাইল ফোন ছিনতাই

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৮ বার

জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধী দলের উপনেতা জি এম কাদেরের মোবাইল ফোন ছিনতাই হয়েছে। গত বুধবারের এ ঘটনায় রাজধানীর বিমানবন্দর থানায় মামলা হলেও এখনো উদ্ধার হয়নি ফোনটি।

পুলিশ জানায়, গত বুধবার রাত ১১টার দিকে সংসদ ভবন থেকে উত্তরার বাসায় যাওয়ার পথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের সামনে যানজটে আটকে ছিলেন জি এম কাদের। এ সময় তার গাড়ির জানালা খোলা ছিল। মোবাইল ফোনটি ছিল হাতে। এ সময় হঠাৎ এক ছিনতাইকারী তার হাতে থাকা ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় পরদিনই বিমানবন্দর থানায় মামলা করা হয়।

এ বিষয়ে পুলিশের বিমানবন্দর জোনের অতিরিক্ত উপকমিশনার তাপস কুমার পাল বলেন, অভিযোগ পাওয়ার পরপরই বিরোধী দলের উপনেতার মোবাইল ফোন উদ্ধারের চেষ্টা শুরু করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত সেটি উদ্ধার করা সম্ভব হয়নি।

এর আগে গত বছরের ২৫ মে রাজধানীর বিজয় সরণিতে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছিল এক ছিনতাইকারী। ওই সময় পরিকল্পনামন্ত্রীর গাড়ির জানালা খোলা ছিল। ঘটনার দেড় মাস পর একটি ছিনতাইকারী চক্রকে ধরার পর পরিকল্পনামন্ত্রীর ফোনটি উদ্ধার করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com