সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

দরগা শরিফের স্মারক বইয়ে কী লিখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৯ বার

বাংলাদেশে আসার আগে ভারতের রাজস্থানের জয়পুরে গরিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতির দরগা শরিফ জিয়ারত ও সেখানে প্রার্থনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দরগা শরিফের স্মারক বইতে এক লাইন লিখেন তিনি।

আজ বৃহস্পতিবার নিজের স্বাক্ষর দিয়ে দরগা শরিফের বইতে প্রধানমন্ত্রী লেখেন, দেশের জনগণের জন্য দোয়া চাই।

তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক নিজের ফেসবুকে কিছু ছবি শেয়ার করেছেন। সেখানে এই লেখার ছবিও আছে।

পোস্টে জুনায়েদ আহমেদ পলক লিখেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হৃদয়ে দেশ ও দেশের মানুষের জন্য ভালোবাসা, প্রার্থনা কতখানি জুড়ে আছে সব এ লেখাই বলে দেয়।

চার দিনের সরকারি সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ভারতের স্থানীয় সময় বিকেল ৫টার দিকে তিনি দেশের পথে রওনা হন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি চার্টার্ড ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com