সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আরো ২৭৮ জনের করোনা শনাক্ত, একজনের মৃত্যু

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১১০ বার

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো একজনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ২৭৮ জনের।

এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৩৩১ জনে। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ১৪ হাজার ৩৫৫ জন।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৬০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৮ হাজার ৩০৭ জন।

২৪ ঘণ্টায় ৩ হাজার ৩৩৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৩৩৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৩৪ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com