রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

ভারতের কাছে হার, ফের বাংলাদেশের স্বপ্নভঙ্গ

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৪ বার

গত মাসে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ ভারতের কাছে চ্যাম্পিয়নশিপ হারিয়েছে। এবার কলম্বোয় সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ফর্মে থাকা বাংলাদেশ ভারতের কাছে হেরে ফাইনালের আগেই বিদায় নিল।

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে ২-১ গোলে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত।

সোমবারের ম্যাচে প্রথমার্ধ ছিল গোলশূন্য। বাংলাদেশ প্রথমার্ধে বেশ কয়েকটি গোলের সুযোগ আদায় করেছিল। ফিনিশিং দুর্বলতার জন্য গোল আদায় করতে পারেনি।

ম্যাচের তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৫১ মিনিটে বক্সের একটু সামনে থেকে ভারতের ফরোয়ার্ড গাঙতে শট করে গোল করেন। ৯ মিনিট পর তিনি ব্যবধান দ্বিগুণ করেন। এবার ডান প্রান্ত থেকে আসা ক্রসে বক্সের মধ্যে আনমার্কড। একা গোলরক্ষককে পেয়ে গোল করতে ভুল করেননি তিনি। বাংলাদেশের ডিফেন্ডার অফ সাইড ফাদে ফেলার চেষ্টা করেছিলেন। গোলের পরও প্রতিবাদ জানান অফসাইডের। তবে রেফারি গোলের সিদ্ধান্তে অটল থাকেন।

২ গোলে পিছিয়ে পড়ার ৪ মিনিটের মধ্যে বাংলাদেশ গোল দিয়ে ম্যাচে ফেরে। একটিং সংঘবদ্ধ আক্রমণে বক্সের মধ্যে ফাউল করেন ভারতীয় ডিফেন্ডার। রেফারি পেনাল্টির বাশি বাজান। গ্রুপ ম্যাচে বাংলাদেশের হ্যাটট্রিক ম্যান মিরাজুল ইসলাম পেনাল্টি থেকে গোল করেন। ম্যাচের তিনটি গোলই করেছেন ৯ নম্বর জার্সিধারী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com