বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

টি-টেন লিগের প্লেয়ার্স ড্রাফটে তামিম

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৯ বার

ক্যারিয়ারের দ্বিতীয়বারের মতো সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে টি-টেন লিগ খেলতে পারেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। আগামী ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য টি-টেন লিগ প্লেয়ার ড্রাফটে আছেন তামিমের। আগামী নভেম্বর থেকে শুরু হবে টুর্নামেন্টটি।

সদ্য সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আয়োজকরা প্লেয়ার ড্রাফটের তালিকায় তামিমের নাম নিশ্চিত করেছে। সেই ড্রাফটে আরো আছেন, জেসন রয়, ডেভিড মালান, নাজিবুল্লাহ জাদরান, রেজা হেনড্রিক্স এবং জেমস ভিন্সের মতো অন্যান্য বিদেশী খেলোয়াড়রও।

টি-টেনের দল বাংলা টাইগার্স, ইতোমধ্যে আইকন ও অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম নিশ্চিত করেছে।

এর আগে ২০১৭ সালে পাখতুনসের হয়ে প্রথম আসরে খেলেছিলেন তামিম। শহিদ আফ্রিদির নেতৃত্বাধীন ওই দলটি সেমিফাইনালে খেলেছিল। প্রথম ম্যাচে পাঁচটি চার ও চারটি ছক্কায় ২৭ বলে অপরাজিত ৫৬ রান করেছিলেন তামিম।

২৩ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে টি-টেন লিগের ষষ্ঠ আসরটি।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com