বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

কাজাখস্তানে এক মেয়াদের বেশি প্রেসিডেন্ট নয়, রাজধানী ফের আস্তানা

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪০ বার

কাজাখস্তানে প্রেসিডেন্টের মেয়াদ সীমিত করে এবং রাজধানীর পুরনো নামে ফিরে যাওয়া নিয়ে একটি আইনে প্রেসিডেন্ট সই করেছেন। এর মাধ্যমে পূর্বসূরীর ধারা থেকে সরে এলেন প্রেসিডেন্ট কাসিম-জমাট তোকায়েভ। শনিবার তিনি এই বিলে সই করেছেন।

পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে পাস হওয়া বিলে প্রেসিডেন্টের মেয়ার পাঁচ বছর থেকে বাড়িয়ে সাত বছর করা হয়েছে। তবে কোনো প্রেসিডেন্টকে দ্বিতীয়বার ওই পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত রাখার আইন যোগ করা হয়েছে।

বিলে দেশটির রাজধানীর নাম আবার আস্তানা করা হয়েছে। বিদায়ী প্রেসিডেন্ট নুরসুলতান নাজারায়েভ ২০১৯ সালের মার্চে এর নামকরণ করেছিলেন নুর সুলতান।

আস্তানা ১৯৯৭ সালে কাজাখস্তানের রাজধানী হয়। তিন দশক ধরে প্রেসিডেন্ট থাকা নুর সুলতান আলমাতি থেকে রাজধানী সরিয়ে নিয়েছিলেন। ২০১৯ সালে তার পদত্যাগের পর তোকায়েভ তার সম্মানে রাজধানীর নামকরণ করেছিলেন নুরসুলতান। পদত্যাগ করলেও ক্ষমতাসীন দলের প্রধান ও নিরাপত্তা কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে সরকারের ওপর নুর সুলতানের বিপুল প্রভাব ছিল।

তবে গত জানুয়ারিতে ভয়াবহ বিক্ষোভের পর তোকায়েভ তাকে সব পদ থেকে অপসারণ করেন।

সূত্র : আলজাজিরা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com