শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ আসামে ভারতীয় বিমানবাহিনীর এএন-৩২ উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫ বাঙালি পরিচয়ে সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা ‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর

গুগল থেকে আচমকাই অ্যাকাউন্টে ঢুকল ২ কোটি টাকা!

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২২৩ বার

এ যেন বিনা মেঘে বজ্রপাত! হঠাৎই গুগল থেকে কয়েক কোটি টাকা ঢুকেছে আমেরিকার এক ব্যক্তির অ্যাকাউন্টে। টাকার অঙ্কটা প্রায় ২ লাখ ৫০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৩৪ লাখ টাকার মতো। কিন্তু হঠাৎ গুগল কেন এত টাকা পাঠাল, তা কিছুতেই আন্দাজ করতে পারছিলেন না ওই ব্যক্তি।

আমেরিকার ওমাহা প্রদেশের স্যাম কারি নামের ওই ব্যক্তি একসঙ্গে এত টাকা পেয়ে খানিকটা ঘাবড়েও গিয়েছিলেন। গত বুধবার টুইট করে তিনি জানান, আচমকা এতগুলো টাকা পেয়ে যাওয়ার কথা।

তবে এত টাকা পেয়েও উল্লসিত হননি মার্কিন এই নাগরিক; বরং চিন্তা বেড়ে গেছে তার। তাই তিন সপ্তাহ পেরিয়ে গেলেও এক পয়সা খরচও করেননি স্যাম।
টুইটারে তিনি লিখেছেন, ‘তিন সপ্তাহেরও বেশি হয়ে গেল, গুগল আমাকে ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার পাঠিয়েছে। কোনো কি উপায় রয়েছে গুগলের সঙ্গে যোগাযোগ করার?’ সেই সঙ্গে তিনিও এ-ও লেখেন যে, যদি টাকা ফেরত চান, তাতে কোনো সমস্যা নেই।

নিউজউইকের প্রতিবেদন অনুযায়ী, স্যাম ‘বাগ বাউন্টি হান্টার’ হিসেবে কাজ করেন। গুগ্‌‌লের মতো বিভিন্ন সংস্থায় সফটওয়্যারে নিরাপত্তা সংক্রান্ত ফাঁকফোকর থাকলে তা খুঁজে বার করার কাজ করেন স্যাম। কিন্তু তার এই অপ্রত্যাশিতভাবে অর্থ প্রাপ্তির নেপথ্যে এই কাজের কোনো সংযোগ নেই বলেই জানিয়েছেন ওই ব্যক্তি।

এক সাক্ষাৎকারে স্যাম জানান, তিনি ওই অর্থ তার কাছেই গচ্ছিত রাখছেন। কারণ যদি গুগ্‌‌ল ফেরত চায়, তা হলে তিনি ফিরিয়ে দেবেন। তার কথায়, গুগল যদি তার টুইট-বার্তায় সাড়া না দেয়, তা হলে এই অর্থ অন্য একটি অ্যাকাউন্টে রাখবেন, যাতে এ জন্য কর দিতে না হয়।

এই কাণ্ড প্রকাশ্যে আসার পরই নড়েচড়ে বসে গুগল। আদতে ভুলবশত যে ওই ব্যক্তির অ্যাকাউন্টে তারা টাকা পাঠিয়েছেন, সে কথা জানিয়েছেন গুগল কর্তৃপক্ষ।

সংস্থার এক মুখপাত্র বলেছেন, ‘ভুলবশত আমরা ওই ব্যক্তির অ্যাকাউন্টে অর্থ পাঠিয়েছি। ওই ব্যক্তিকে সাধুবাদ জানাই যে, তিনি দ্রুত বিষয়টি উত্থাপন করেছেন। আমরা ভুল শুধরে নেব।’ স্যামের থেকে টাকা যে ফিরিয়ে নেওয়া হবে, সে কথাও জানিয়েছে গুগল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com