রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

‘শারীরিক সম্পর্কের বিনিময়ে মুখ্য চরিত্র বাগিয়ে নিতেন অ্যাম্বার’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৯ বার

প্রাক্তন স্বামী অভিনেতা জনি ডেপের বিরুদ্ধে মানহানির মামলা করে হেরে যাওয়ার পর একের পর এক অভিযোগের তীরে বিদ্ধ হচ্ছেন আম্বার হার্ড। জনি ডেপের সঙ্গে সম্পর্কে থাকাকালীন বিশ্বাসঘাতকতা করার অভিযোগ রয়েছে এই অভিনেত্রীর বিরুদ্ধে।

এবার জানা গেল সিনেমায় কাজ পেতে পরিচালকদের সঙ্গে বিছানায় যেতেন অ্যাম্বার। শুধু তাই নয়, শারীরিক ঘনিষ্ঠতার সূত্র ধরে পরিচালকদের ব্ল্যাকমেইল করতেন এই অভিনেত্রী।

দর্শকপ্রিয় ছবি ‘অ্যাকুয়াম্যান’-এর পরিচালক জেমস ওয়ানের সঙ্গেও ‘বিশেষ সম্পর্ক’ গড়ে তুলেছেন আম্বার। মুক্তি প্রতীক্ষিত ‘অ্যাকুয়াম্যান ২’ ছবিতে পরিচালক নাকি অনেকটা বাধ্য হয়েই আম্বারকে নিয়েছেন।
প্রাক্তন স্বামী অভিনেতা জনি ডেপের সঙ্গে আম্বার হার্ড
টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, কাজ হারানোর শঙ্কায় নির্মাতা জেমস ওয়ানকে শারীরিক ঘনিষ্ঠতার সূত্রে হাত করে রেখেছেন অভিনেত্রী। পরিচালকদের সঙ্গে শারীরিক সম্পর্কের বিনিময়ে মুখ্য চরিত্র বাগিয়ে নিতেন অ্যাম্বার।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রাক্তন স্বামী অভিনেতা জনি ডেপ এই সমস্ত কিছু জানতেন এবং অ্যাম্বারের কাছ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

অন্য একটি প্রতিবেদনে বলা হয়েছে, কারা ডেলিভিনকেও মাদকের সঙ্গে জড়িত করেছিলেন অ্যাম্বার। অ্যাম্বার হার্ড আয়োজিত ‘সেক্স পার্টি’তে দুজনেই মাদক সেবন করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com