শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জীবননগরে রাইস মিলে ধানের বস্তা চাপায় শ্রমিক নিহত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০
  • ৩৩৯ বার

চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার পিয়ারতলা মোড় এলাকায় অটো রাইস মিলে বৃহস্পতিবার ভোরে ধানের বস্তা চাপা পড়ে নিজাম উদ্দীন (৪০) নামে এক শ্রমিক নিহত ও আরও একজন গুরুতর আহত হয়েছে। নিজাম উদ্দীন ওই এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে।

রাইস মিলে কর্মরত শ্রমিক জাফর আলী জানান, প্রতিদিনের মত তারা ১০-১৫ জন সততা রাইস মিলে রাতের শিফটে কাজ করছিলেন। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে হঠাৎ মিলের ভেতরে সাজিয়ে রাখা ধানের বস্তা ধসে পড়ে। এতে বস্তার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় নিজাম ও নাসির উদ্দীন নামে দুই শ্রমিক।

জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত তাদেরকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক নিজাম উদ্দীনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত নাসির উদ্দীনকে চিকিৎসা দেয়া হচ্ছে। সূত্র : ইউএনবি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com