সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

করোনায় আরো একজনের মৃত্যু, শনাক্ত ৬২০

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৪ বার

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে নতুন করে ৬২০ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।

দেশে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৪৭ জন এবং শনাক্তের সংখ্যা ২০ লাখ ২০ হাজার ৭৬৮ জনে পৌঁছেছে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময়ে শনাক্ত হার ১৫ দশমিক ৩৮ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ৩৪৫ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৬২ হাজার ১৬৪ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ১০ শতাংশ।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com