রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

পোরশা সীমান্তে বিএসএফের গুলিতে ৩ বাংলাদেশী নিহত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০
  • ৩৩৬ বার

নওগাঁর পোরশা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তিন বাংলাদেশী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার দুয়ারপাল সীমান্ত এলাকার ২৩১/১০(এস) মেইন পিলারের নীলমারী বীল এলাকায় এ ঘটনা ঘটে। ভারতের ক্যাদারীপাড়া ক্যাম্পের বিএসএফ জোয়ানরা ঘটনাটি ঘটিয়েছে বলে জানা গেছে।

স্থানীয় এলাকাবাসী সূত্র জানায়, ওই দিন ভোরে বাংলাদেশের বেশ কিছু লোক গরু নিতে ভারতে প্রবেশ করে। গরু নিয়ে আসার পথে ক্যাদারীপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ জোয়ানরা তাদেরকে পিছন থেকে গুলি ছোঁড়ে। এসময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও ভারতের আট শ’ গজ ভেতরে বিষ্ণপুর বিজলীপাড়ার শুকরার ছেলে সন্দিপ (২৪), কাঁটাপুকুরের মৃত জিল্লুর রহমানের ছেলে কামাল (৩২) এবং বাংলাদেশের দুই শ’ গজ ভেতরে চকবিষ্ণপুর দিঘিপাড়ার মৃত খোদাবক্করের ছেলে মফিজ উদ্দিন (৩৮) নিহত হন।

১৬ বিজিবি হাঁপানিয়া ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোখলেছুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন এবং তিনজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানান। গুলিবিদ্ধের মধ্যে বাংলাদেশের মধ্যে একজন মারা গেছেন এটি নিশ্চিত করেন তিনি। অপর দু’জন ভারতের অভ্যন্তরে মারা গেছে কিনা খোঁজখবর নিচ্ছেন। এ ঘটনায় পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দিবেন বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com