সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

ইডেনের ২৫ ছাত্রলীগ নেত্রীর পদত্যাগের হুমকি

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৫ বার

ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার বিরুদ্ধে আগামী ২৪ ঘন্টার মধ্যে সাংগঠনিক ব্যবস্থা না নিলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কলেজ ছাত্রলীগের ২৫ নেত্রী।

আজ রোববার দুপুরে কলেজের শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা। এর আগে, সকালে ইডেন কলেজ ছাত্রলীগের বিতর্কিত কর্মকাণ্ডের ঘটনা তদন্তে দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি ঘোষণা করা হয়েছে। সংবাদ সম্মেলন থেকে এই তদন্ত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

সম্প্রতি ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড তদন্তে কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি তিলোত্তমা শিকদার ও যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশিকে নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে ২ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। আজ রোববার সকালে ছাত্রলীগের সভাপতি নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তিলোত্তমা শিকদার এবং বেনজির হোসেন নিশি ইডেন কলেজ ছাত্রলীগের দায়িত্বে রয়েছেন।

এর আগে গতকাল শনিবার রাতে ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার চাঁদাবাজি ও সিট বাণিজ্য নিয়ে গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি জান্নাতুল ফেরদৌসকে হল থেকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ ওঠে। বর্তমানে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

এ ঘটনায় গত রাতে কলেজ ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক পক্ষে বিপক্ষে মিছিল হয়। জান্নাতুল ফেরদৌস বেগম রাজিয়া ছাত্রীনিবাসের আবাসিক শিক্ষার্থী।

জানা যায়, গত ২২ সেপ্টেম্বর রিভা এবং রাজিয়ার বিভিন্ন অনিয়ম, চাঁদাবাজি, সিট বাণিজ্য ও হল দখল নিয়ে গণমাধ্যমে সাক্ষাৎকার দেন জান্নাতুল ফেরদৌস। এর দুদিন পর গতকাল শনিবার রাত ১১টার দিকে হল থেকে বের করে দেওয়ার হুমকি দেন শাখা ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদকের অনুসারীরা। এ সময় তাকে হেনস্তা করার অভিযোগ ওঠে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com