রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৬ বার

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েই মূলপর্বে পা রাখছে বাংলাদেশ। যদিও ফাইনালে উঠেই বিশ্বকাপ নিশ্চিত করেছিলেন নিগার সুলতানারা। ফাইনালের মঞ্চে আয়ারল্যান্ডকে ৭ রানে হারায় টাইগ্রেসরা।

রোববার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১২০ রান করে। দলের হয়ে দারুণ ব্যাট করে সর্বোচ্চ ৬১ রান করেন ওপেনার ফারজানা হক। তিনি ৫৫ বলে ৭টি চারে নিজের ইনিংস সাজান। এছাড়া ২১ রান করেন রুমানা আহমেদ। তবে আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

আইরিশ বোলারদের মধ্যে ৩টি উইকেট পান লরা ডেলানি।
১২১ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা আয়ারল্যান্ড বাংলাদেশ বোলারদের তোপের মুখে পড়ে। টেলএন্ডার ব্যাটার আরলেনে কেলি সর্বোচ্চ ২8 রান করে অপরাজিত থাকেন। ১৯ রান করেন ম্যারি ওয়াল্ডরন। শেষ অবধি ৯ উইকেট হারিয়ে ১১৩ রান করতে পারে আইরিশরা।

বাংলাদেশ বোলার রুমানা সর্বোচ্চ ৩টি উইকেট পান। এছাড়া দুটি করে উইকেট দখল করেন সানজিদা আকতার মেঘলা, নাহিদা আকতার ও সোহেলি আকতার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com