বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ পাক সেনা নিহত

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১২২ বার

পাকিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলে মিলিটারি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কমপক্ষে ছয় সেনা সদস্য নিহত হয়েছেন।

সোমবার কর্তৃপক্ষ এসব তথ্য নিশ্চিত করেছে।

এর আগে গত মাসে আফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী বেলুচিস্তানের ছোট শহর খোশতের কাছে একটি হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়।

সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গতকাল গভীর রাতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে দু’জন মেজরসহ ছয় সেনা সদস্য শহীদ হয়েছেন। ওই দুই মেজর হেলিকপ্টারটির পাইলট ছিলেন।’

বিবৃতিতে বিধ্বস্তের কারণ বা বিমানটি কী ধরনের দুর্ঘটনায় পড়েছে তা বিস্তারিত বলা হয়নি। এছাড়া যে এলাকায় দুর্ঘটনা ঘটেছে সেটি বন্যাকবলিত ছিল না।

আগস্টের শুরুতে বেলুচিস্তানে বন্যার ত্রাণ বিতরণকালে সেনাবাহিনীর এক শীর্ষ কমান্ডারসহ ছয় পাকিস্তানি স্বেচ্ছাসেবক নিহত হন।

মুষুলধারে বৃষ্টির ফলে এ বছর পাকিস্তানের সিন্ধু ও বেলুচিস্তান শহরে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে এক হাজার ছয় শ’র বেশি লোক মারা গেছে। যার মধ্যে ৩২৩ জনই বেলুচিস্তানের।

সূত্র : ডেইলি সাবাহ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com