শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

নানা বাড়িতে বেড়াতে এসে লাশ হলো দুই ভাই-বোন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০
  • ৩৮০ বার

নানা বাড়িতে বেড়াতে এসেছিল মংশালা (১১) আর উম্রা (৯)। রাতের খাবার খেয়ে ঘুমাচ্ছিল ছোট্ট দুই ভাই-বোন। এ সময় আগুন দেখে চিৎকার করে সবাই ঘর থেকে বের হয়ে যায়। কিন্তু ঘরে থাকা দুই ভাই-বোন অঘোরে ঘুমাচ্ছিল। আগুনের তীব্রতা এতোটাই ছিল যে, তাদের ঘুম আর ভাঙেনি! পরে তাদের লাশ উদ্ধার করা হয়।

মানিকছড়ি উপজেলার বাটনাতলীর লিপিয়া পাড়া গ্রামে বুধবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতদের বাবা মেমং মারমা জানান, শ্বশুর বাড়িতে বেড়াতে এসে রাতে মেহমানদের সাথে কথাবার্তা চলছিল। অপর দিকে তার শ্যালক ও তার দুই সন্তান রান্না ঘরে ঘুমাচ্ছিল। হঠাৎ বাহিরে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া দেখতে পেয়ে সবাই ঘর থেকে বেড়িয়ে গেলেও শিশু দুটি ঘরেই থাকে। মুহূর্তের মধ্যে আগুন সারা ঘরে ছড়িয়ে পড়ে। যার কারণে ঘুমন্ত শিশুদেরকে সরিয়ে আনা সম্ভব হয়নি। ঘরে থাকা ৬৫ মণ ধানসহ পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়।

সকালে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সহকারী কশিশনার (ভূমি) রুবাইয়া আফরোজ, ২নং বাটনাতলী ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম মোহন, শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কামাল উদ্দিনসহ এলাকার জনপ্রতিনিধিরা। ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের বাবা মেমং মারমার হাতে কম্বল, শুকনা খাবার ও আর্থিক সহায়তা প্রদান করেন উপজেলা প্রশাসন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com