রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

সাফ জয়ী ৫ পাহাড়িকন্যাকে দেয়া হবে গণসংবর্ধনা

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬১ বার

সাফ জয়ী পাহাড়ের পাঁচ নারী ফুটবলার আনাই মগীনি, আনুছিং, রুপনা চাকমা, ঋতু ও মনিকাকে বীরোচিত গণসংবর্ধনা দেয়া হবে। আগামীকাল বৃহস্পতিবার বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে রাঙ্গামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে তাদেরকে গণসংবর্ধনা দেবে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও রাঙ্গামাটি জেলা প্রশাসন।

প্রথমে পাহাড়ের কৃতী এ খেলোয়াড়দের রাঙ্গামাটির ঘাগড়া থেকে ছাদখোলা গাড়িতে করে সাথে নিয়ে রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকা ঘুরানো হবে এবং সাথে হবে বিজয় মিছিল। পরে রাঙ্গামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে শুরু হবে সংবর্ধনার মূল অনুষ্ঠান।

সংবর্ধিত খেলোয়াড়দের প্রত্যেককে ২ লাখ টাকা করে নগদ অর্থ এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে। এছাড়া তাদের দুজন কোচ বীরসেন চাকমা এবং শান্তিময় চাকমাকে ৫০ হাজার টাকা করে নগদ ১ লাখ টাকাসহ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

তিনি বাসসকে আরো জানান, দুই শতাধিক মোটরসাইকেল ও গাড়ি শোভাযাত্রা করে খোলা গাড়িতে করে খেলোয়াড়দের রাঙ্গামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে এনে সংবর্ধনা প্রদান করা হবে। সংবর্ধনা অনুষ্ঠানে রাঙ্গামাটির বিভিন্ন সামাজিক সংগঠন ও ক্লাবের পক্ষ থেকেও এ পাঁচজনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে।

এদিকে জেলা পরিষদ ও জেলা প্রশাসন ছাড়াও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে পাহাড়ের ৫ কৃতী খেলোয়াড়কে নগদ ৫০ হাজার টাকা করে প্রদান করাসহ তাদের সংবর্ধনা দেয়া হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।

সাফ জয়ী ৫ কৃতী খেলোড়ারের মধ্যে ২ জনের বাড়ি রাঙ্গামাটি এবং ৩ জনের বাড়ি খাগড়াছড়িতে।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com