বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

মুন্সিগঞ্জ বিএনপির ১৫৩ নেতাকর্মীর হাইকোর্টে জামিন

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৪ বার

মুন্সিগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে দায়ের করা মামলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদসহ ১৫৩ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোঃ খায়রুল আলমের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চে বিএনপি নেতাকর্মীরা হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার কায়সার কামাল। সাথে ছিলেন অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ ও অ্যাডভোকেট রোকনুজ্জামান সুজা।

গত ২১ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দামের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং ভোলা ও নারায়ণগঞ্জে বিএনপির তিন নেতাকর্মী হত্যার বিচার দাবিতে মুন্সিগঞ্জ শহরের মুক্তারপুর এলাকায় বিক্ষোভ কর্মসূচি আয়োজন করে জেলা বিএনপি। সেখানে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়।

পরদিন রাত ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত যুবদল নেতা শাওন ভূঁইয়ার (২২) মৃত্যুবরণ করেন। ঘটনার পরদিন গত ২২ সেপ্টেম্বর মুন্সিগঞ্জ সদর উপজেলায় বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে দুটি মামলা হয়। মামলা দুটিতে এক হাজার ৩৬৫ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে বিএনপির নেতাকর্মী ও অজ্ঞাতপরিচয় ব্যক্তি আছেন। দুটি মামলায় ২৬ জনকে গ্রেফতার করে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এ মামলায় বুধবার বিএনপি নেতাকর্মীরা হাইকোর্টে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাদের ছয় সপ্তাহের আগাম জামিন দেন। এ সময়ের মধ্যে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com