রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

ভারতের বিশ্বকাপ দল থেকে ছিটকে গেলেন বুমরাহ

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫১ বার

অস্ট্রেলিয়ার মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ পরিকল্পনায় বড় ধরনের ধাক্কা খেল ভারত। কেননা ইনজুরির কারণে দলটির স্কোয়াড থেকে ছিটকে গেলেন ফাস্ট বোলার জসপ্রিত বুমরাহ। ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্রের বরাত দিয়ে এমনটি নিশ্চিত করেছে সংবাদ সংস্থা পিটিআই।

যদিও বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া এখনও অফিসিয়ালি কোনো মন্তব্য করেনি। তবে বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বুমরাহর না খেলাটা বাজে সংকেত ছিল।

গতকাল ম্যাচের টসের মাত্র দুই মিনিট আগে বিসিসিআই বুমরাহর ইনজুরির ব্যাপারে জানিয়েছিল। ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা টুইট করে লিখে, মঙ্গলবার ভারতের অনুশীলন সেশনে বুমরাজ কাঁধে চোট পান। মেডিক্যাল টিম তার দেখভাল করছে। সে প্রথম ম্যাচ খেলতে পারছে না।
কাঁধের সমস্যার কারণে এশিয়া কাপও খেলতে পারেননি বুমরাহ। পরে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন চালিয়ে যান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে শেষ দুটি টি-টোয়েন্টি খেলেছেন।

নাম প্রকাশ না করা শর্তে বিসিসিআইয়ের সেই সূত্র বলেন, ‘বুমরাহ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারছেন না। তার কাঁধে ‍গুরুতর সমস্যা তৈরি হয়েছে। স্ট্রেস ফ্যাকচারে ভুগছেন তিনি এবং তিনি হয়তো ৬ মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন।’

এদিকে বিশ্বকাপে ভারত দলে স্ট্যান্ডবাই হিসেবে আছেন পেসার মোহাম্মদ শামি ও দীপক চাহার। আর বুমরাহ ছিটকে যাওয়ায় এদের কাউকেই নেওয়া হতে পারে।

ভারতের দ্বিতীয় সিনিয়র ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে ছিটকে গেলেন বুমরাহ। এর আগে এশিয়া কাপে চোট পাওয়া স্পিন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা বাদ পড়েন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com