মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বেপরোয়া পুতিনে ভয় পাবে না যুক্তরাষ্ট্র, বাইডেনের হুঁশিয়ারি

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ২৮১ বার

রাশিয়াকে কড়া সতর্ক বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ইউক্রেনের চার অঞ্চল নিজেদের করে নেওয়ার ঘোষণার পর ভ্লাদিমির পুতিনের বেপরোয়া হুমকিতে ভয় পাবে না যুক্তরাষ্ট্র। আজ শনিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গতকাল শুক্রবার ইউক্রেনের চার অঞ্চল রুশ ভুখণ্ডের বলে ঘোষণা দেওয়ার পর পুতিন হুমকি দিয়েছেন, এসব অঞ্চল রক্ষায় প্রয়োজনে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন। পুতিন ঘোষণা দেন, এসব অঞ্চল রাশিয়ার চিরকালের থাকবে।

এই নিয়ে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ রাশিয়ার এমন পদক্ষেপকে যুদ্ধ শুরু পর থেকে সবচেয়ে তীব্রতা বৃদ্ধির কাজ হিসেবে উল্লেখ করেছেন।
এক ভাষণে পুতিন দাবি করেছেন, খেরসন, জাপোরিঝঝিয়া, লুহানস্ক এবং দোনেতস্কের লোকেরা রাশিয়ার অংশ হতে ভোট দিয়েছেন। এরপর রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, এসব অঞ্চলে হামলা মানে রাশিয়ার ভূখণ্ডের ওপর হামলা চালানো।

প্রেসিডেন্ট বাইডেন রাশিয়ার কর্মকর্তাদের এসবকে বেপরোয়া শব্দ ও হুমকি হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, পুতিন আমাদের ভয় দেখাতে পারবেন না। আমেরিকা এবং তার মিত্র এসবে ভয় পাচ্ছে না।

এরপর বাইডেন বলেন, ন্যাটো ভূখণ্ডের প্রতি ইঞ্চি রক্ষা করতে আমেরিকা তার মিত্রদের নিয়ে পুরোপুরি প্রস্তুত। পুতিন, আমি যা বলছি তাতে ভুল বুঝবেন না, প্রতি ইঞ্চি মানে প্রতি ইঞ্চি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com