শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে এক মাসে রেকর্ড ৫১ হাজার অভিবাসী গ্রেফতার অনলাইন জুয়ায় ডুবছে দেশ সিলেটে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ৫ লাখ টাকা যুক্তরাষ্ট্রে এক মাসে ৫১ হাজার অভিবাসী আটক জুলাই যোদ্ধাদের সিএনজি-অটোরিকশা-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী প্রেমিকাকে অর্থ দেওয়ার অভিযোগ, অস্বীকার ইনফান্তিনোর জুলাই স্মৃতি জাদুঘরে দলীয় নয়, জাতীয় ইতিহাস থাকতে হবে: নাহিদ ইসলাম জাপানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘ডলফিন’, চীনে সর্বোচ্চ সতর্কতা তনু হত্যা : অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমান ফের গ্রেপ্তার জ্বালানি-বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি চক্র: প্রধানমন্ত্রী

আজ মিত্রদের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে বসবে বিএনপি

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১৬৩ বার

সরকার পতন ও নির্বাচনকালীন নিরেপক্ষ সরকারের দাবিতে যুগপৎ আন্দোলনে যাওয়ার লক্ষ্যে শরীকদের সঙ্গে আবারও সংলাপে বসতে যাচ্ছে বিএনপি। আজ রোববার দুপুর ২টা থেকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দ্বিতীয় দফা এই সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ পর্যায়ের শুরুতে বাংলাদেশ কল্যাণ পার্টির সাথে বিএনপি সংলাপ করবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, সংলাপে বিএনপির পক্ষে নেতৃত্ব দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান থাকবেন।

অন্যদিকে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহম্মদ ইবরাহিমের নেতৃত্বে সংলাপে অংশ নেবেন পার্টির মহাসচিব আবদুল আউয়াল মামুন, অতিরিক্ত মহাসচিব নুরুল কবির পিন্টু, যুগ্ম-মহাসচিব সোহেল মোল্লা, আব্দুল্লাহ আল হাসান সাকিব, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাহবুবুর রহমান শামিম, উত্তরের সেক্রেটারি জামাল হোসেন, মহানগর দক্ষিণের সভাপতি আবু হানিফ ও উত্তরের সেক্রেটারি আবু ইউসুফ।
সৈয়দ ইবরাহিম বলেন, প্রথম পর্যায়ের সংলাপে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যে সমস্ত প্রস্তাব দেয়া হয়েছে, সেগুলো সমন্বয় করে যুগপৎ আন্দোলনের রূপরেখা এগিয়ে নেয়ার এজেন্ডা এই সংলাপে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com