বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফা ভোট ৩০ অক্টোবর

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ১৩৫ বার

ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনের আগে সর্বশেষ জনমত জরিপগুলোতে লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা প্রথম রাউন্ডে বিরাট ব্যবধানে জিততে যাচ্ছেন— এমন ইঙ্গিত পাওয়া গিয়েছিল।

তবে অপ্রত্যাশিত শক্তিমত্তা প্রদর্শন করে প্রতিদ্বন্দ্বী জাইর বলসোনারো তা ভুল প্রমাণ করেছেন।

ফলে লুলা না বলসোনারো, কে হবেন ব্রাজিলের পরবর্তী প্রেসিডেন্ট তা নির্ধারিত হবে রানঅফ বা দ্বিতীয় রাউন্ডের ভোটে।

দেশটির নির্বাচন কর্তৃপক্ষ রোববার জানিয়েছে, ৩০ অক্টোবর রানঅফ ভোট নেওয়া হবে। খবর রয়টার্সের।

ব্রাজিলের জাতীয় নির্বাচনি কর্তৃপক্ষের দেওয়া তথ্যানুযায়ী, ৯৫ শতাংশ ভোট গণনার পর দেখা গেছে ৪৭ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন সাবেক প্রেসিডেন্ট লুলা, আর বর্তমান প্রেসিডেন্ট বলসোনারো পেয়েছেন ৪৩ দশমিক ৯ শতাংশ ভোট।

কোনো প্রার্থীই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নির্বাচন দ্বিতীয় রাউন্ডে গড়াচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com