বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

আগুন নিয়ে খেললে পরিণতি শুভ হবে না: কাদের

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ১৩৮ বার

আগুন নিয়ে খেললে এর পরিণতি শুভ হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার রাজধানীর সেতু ভবনে ব্রিফিংকালে বিএনপি নেতাদের হুঁশিয়ার করে তিনি এ কথা বলেন।

বিএনপির বিভাগীয় সমাবেশ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, যেকোনো শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনকে স্বাগত জানায়। তবে আন্দোলনের নামে সহিংসতা সৃষ্টি করলে জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সমুচিত জবাব দেবে।

নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে বিএনপি এখন আন্দোলনের নামে সরকার হঠানোর চক্রান্ত করছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি এখন গণঅভ্যুত্থানের দিবাস্বপ্ন দেখছে।
গণঅভ্যুত্থান আর আন্দোলনের ভয় বিএনপি গত ১৪ বছর ধরে দেখিয়ে আসছে এমন মন্তব্য করে ওবায়দুল কাদের আরও বলেন, তাদের এসব তর্জন-গর্জন মিডিয়া আর ফেসবুকে সীমাবদ্ধ। এ কথা বাংলাদেশের জনগণ ভালোই জানে। বাস্তবতার সঙ্গে বিএনপি নেতাদের কোনো সম্পর্ক নেই।

তিনি বলেন, আওয়ামী লীগ সংযমী, তবে রাজপথে সতর্কতার প্রস্তুত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com