বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলির মামলার রায় হচ্ছে না আজ আটকা পড়া বাংলাদেশিদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট

নিউইয়র্কে আন্তর্জাতিক খাদ্য উৎসবে বাংলাদেশ কনস্যুলেট

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ১৬২ বার

নিউইয়র্কস্থ “দ্য সোসাইটি অব ফরেন কনসালস’ (এসও এফসি)র উদ্যোগে ১৩ অক্টোবর বৃহস্পতিবার তুরস্ক কনস্যুলেটে ‘আন্তর্জাতিক খাদ্য উৎসব ২০২২”র আয়োজন করা হয়।

এ উৎসবে বাংলাদেশ কনস্যুলেট ছাড়াও আলজেরিয়া, এ্যাংগোলা, আর্জেন্টিনা, বুলগেরিয়া, জর্জিয়া, ভারত, কাজাখস্তান, মেক্সিকো, পানামা,পেরু, দক্ষিণ আফ্রিকা এবং তুরস্ক কনস্যুলেট অংশগ্রহণ করে। উৎসবে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কনসাল জেনারেল, কূটনীতিকবৃন্দ, নিউইয়র্ক সিটির ইমিগ্রেশন বিষয়ক কমিশনার, ফরেন মিশনের আঞ্চলিক উপ-পরিচালক ও যুক্তরাষ্ট্রের নির্বাচিত সরকারী প্রতিনিধিসহ চার শতাধিক অতিথি অংশগ্রহণ করেন।

এ উৎসবে বাংলাদেশের প্রথাগত ঐতিহ্যবাহী ও মুখরোচক খাবার প্রদর্শন ও পরিবেশন করা হয়। আমন্ত্রিত অতিথিবৃন্দ বাংলাদেশী খাবারের স্বাদ গ্রহণ করেন এবং তা স্বাদে ও ঘ্রাণে স্বতন্ত্র ও অত্যন্ত  মানসম্মত বলে উল্লেখ করেন। এছাড়াও, উৎসবে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার জন্য বাংলাদেশি বিবিধ পণ্য-সামগ্রী প্রদর্শন করা হয়। ভবিষ্যতে এ রকম উৎসবে বাংলাদেশ কনস্যুলেটের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশি সমৃদ্ধশালী ও বৈচিত্রময় খাবারসমূহ বিশ্বব্যাপী পরিচিতি ও জনপ্রিয় করার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম মন্তব্য করেন।  উল্লেখ্য, প্রথাগতভাবে নিউইয়র্কে প্রতিবছর এসওএফসি ‘আন্তর্জাতিক খাদ্য উৎসব” অনুষ্ঠিত হয়ে থাকে। এই উৎসবে বিশ্বের বিভিন্ন দেশের খাদ্য প্রদর্শনসহ বিভিন্ন দেশের সংস্কৃতিকে উপস্থাপন করা হয়। আরো উল্লেখ থাকে যে, করোনা মহামারীর কারণে দুই বছর বিরতি দিয়ে এ উৎসব অনুষ্ঠিত হওয়ায় তা সর্বমহলে ব্যাপক আগ্রহের সঞ্চার করেছিল এবং উৎসবটি একটি ভিন্নমাত্রা পেয়েছিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com