শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ইনস্ট্যান্ট আর্টিকেলের সুবিধা বন্ধ করছে ফেসবুক

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ২২০ বার

প্রকাশকদের জন্য আয়ের সুযোগ তৈরি করেছিল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। ইনস্ট্যান্ট আর্টিকেল সেবার মাধ্যমে প্রকাশকদের বিজ্ঞাপনের লভ্যাংশ শেয়ার করত জনপ্রিয় এই মাধ্যম। এবার ইনস্ট্যান্ট আর্টিকেলের ওই সেবা বন্ধ হতে যাচ্ছে।

দ্য ভার্জ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৩ সালের এপ্রিলে বন্ধ হয়ে যাবে ইনস্ট্যান্ট আর্টিকেল সেবা। কারণ, নিউজ ফিডে আসা সংবাদের লিংকের প্রতি ব্যবহারকারীদের তেমন আগ্রহ নেই। এছাড়া মোট ব্যবহারকারীর মাত্র ৩ ভাগ এসব লিংকে ক্লিক করেন। তবে এই সেবা বন্ধ হলে যে সকল ডিজিটাল মিডিয়া ফেসবুকের ওপর নির্ভরশীল, তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। যার প্রভাব সরাসরি সোশ্যাল মিডিয়ার ওপরেও পড়তে পারে বলে জানিয়েছেন মেটার মুখপাত্র ইরিন মিলার। ২০১৫ সালে প্রকাশকদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল সেবা চালু করে। ইনস্ট্যান্ট আর্টিকেল মূলত ফেসবুক অ্যাপের ফিডে যেকোনো সংবাদের লিংকে ক্লিক করলে ওই ওয়েবসাইট লোড হয়। যা সময় সাপেক্ষ বিষয়। কিন্তু ইনস্ট্যান্ট আর্টিকেল থাকলে অ্যাপের ভেতরে খুব দ্রুত সংবাদটি পড়া যায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com