বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

সোনাগাজীতে বিএনপির ৩৬ নেতাকর্মীর জামিন বাতিল

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ১৫৭ বার

ফেনীর সোনাগাজীতে পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলায় বিএনপির ৩৬ নেতাকর্মীর জামিন বাতিল করেছেন আদালত। রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আবু সালেহ মোহাম্মদ রুহুল ইমরান এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন জানান, ৩৯ নেতাকর্মী আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তিনজনের জামিন মঞ্জুর করে অপর ৩৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তারা ইতোপূর্বে উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিনে ছিলেন।

জামিন না মঞ্জুর হওয়াদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টু, যুবদল আহবায়ক খুরশিদ আলম, যুগ্ম-আহবায়ক খোকন, পৌর যুবদলের আহবায়ক ইকবাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের অহাবায়ক মারুফ, ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মেজবাহ উদ্দিন পিয়াস, মোহাম্মদ খোকন রয়েছেন।

গত ২৯ আগস্ট সোনাগাজীতে বিএনপি-পুলিশ সংঘর্ষে দুই পুলিশ কর্মকর্তাসহ ১০ জন আহত হয়। পরদিন সোনাগাজী মডেল থানায় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ৩৪৪ নেতাকর্মীর নামে পৃথক দুটি মামলা করে পুলিশ। ইতোমধ্যে আবদুল আউয়াল মিন্টু উচ্চ আদালতের আদেশ অনুযায়ী নিম্ন আদালত থেকে স্থায়ী জামিন নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com