মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

ফিলিপাইনে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ১৫৮ বার

ফিলিপাইনের উত্তরাঞ্চল ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে।

স্থানীয় সময় মঙ্গলবার ১০টা ৫৯ মিনিটে ডোলোরেসের শহরের কাছে, রাজধানী ম্যানিলা থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণে ভূমিকম্পের তীব্রতা বেশি অনুভূত হয়।

মার্কিন জিওলজিক্যাল সার্ভিস জানিয়েছে, আতঙ্কিত বাসিন্দারা রাস্তায় অবস্থান করছে এবং একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ডোলোরেস শহরের পুলিশ কর্মকর্তা জেফরি ব্লেন্স বলেন যে, ভূ-কম্পনের সময় লোকজন আতঙ্কে বাড়ির বাইরে রাস্তায় বের হয়ে আসেন। প্রাথমিকভাবে রাস্তাঘাট ও একটি হাসপাতালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এখনও।

আবরা প্রদেশের বেসামরিক প্রতিরক্ষা অফিস, যেখানে ডোলোরেস অবস্থিত, বলছে যে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এখনও, তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানতে সময় লাগবে।

সূত্র : আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com