শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

শূন্য হাতে রাতেই দেশে ফিরছে বাংলাদেশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০
  • ৩৬৭ বার

প্রথম দফায় পাকিস্তান সফরে তিন ম্যাচের টি-২০ সিরিজ হেরে আজ রাতেই দেশে ফিরবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শুন্য হাতেই দেশে ফিরতে হচ্ছে মাহমুুদুল্লাহর দলকে। কারন তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে হারে বাংলাদেশ। প্রথম দু’ম্যাচ পাকিস্তান জিতলেও, সোমবার তৃতীয়টি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

নির্ধারিত পুরনো সূচিতে আগামী ২৮ জানুয়ারি দেশের ফেরার কথা ছিলো বাংলাদেশের। কিন্তু সিরিজ শেষ হয়ে যাওয়ায় সোমবার বাংলাদেশ সময় রাত ১২টায় বাংলাদেশ বিমানের একটি চাটার্ড প্লেনে (ভাড়া করা বিমানে) ঢাকার উদ্দেশ্যে লাহোর ছাড়বে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত আড়াইটায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাবে মাহমুদুল্লাহ-তামিমরা।

এর আগে গত ২২ জানুয়ারি রাত ৮টায় তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে পাকিস্তানের উদ্দেশ্যে বাংলাদেশ বিমানের একটি চাটার্ড প্লেনে রওনা হয়েছিলেন মাহমুদুল্লাহ-তামিমরা।

টি-২০ সিরিজ দিয়ে পাকিস্তান সফরে সোমবার প্রথম দফা শেষ করলো বাংলাদেশ। পাকিস্তান সফরে দ্বিতীয় দফায় একটি টেস্ট খেলবে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে যা শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি। তৃতীয় ও শেষ দফায় একটি করে ওয়ানডে-টেস্ট খেলবে বাংলাদেশ। করাচিতে ৩ এপ্রিল ওয়ানডে দিয়ে তৃতীয় দফায় সফর শুরু করবে বাংলাদেশ। ৫ এপ্রিল করাচিতেই সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে টাইগাররা। সূত্র : বাসস।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com