বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

জালিয়াতির অভিযোগে ঢাবির ৬৩ শিক্ষার্থী বহিষ্কার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০
  • ৩৮৮ বার

পরীক্ষা জালিয়াতির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ৬৩ জন শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থার সিদ্ধান্ত হয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এছাড়া অবৈধ অস্ত্র ও মাদক সম্পৃক্ততার দায়ে চার শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এদের পাশাপাশি ভর্তি জালিয়াতিতে আরও নয়জন এবং ছিনতাইয়ের অভিযোগে ১৩ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের পাশাপাশি তাদের কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সাত দিনের মধ্যে তা জানাতে কারণ দর্শানোর নোটিশ দেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com