শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেবে না বিএনপি

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ১৯৯ বার

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেবে না বিএনপি। আগামী ২৭ ডিসেম্বর এই নির্বাচনের তফসিল ঘোষণা করেছে কমিশন।

রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু জানান, বিএনপি বর্তমান সরকারের অধীনে ও নির্বাচন কমিশনের আওতায় কোনো নির্বাচনেই অংশ নেবে না। এরই ধারাবাহিকতায় রংপুর সিটি নির্বাচনে অংশ নেবে না।

তিনি আরো বলেন, এ সিটি নির্বাচনে আমাদের প্রার্থী ছিল। যেহেতু এ সরকার ও তার নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না, তাই আমরা এ নির্বাচনে অংশ নেব না।

ইসি সচিব জানান, নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন ২৯ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ ডিসেম্বরে। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৮ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ দেয়া হবে পরের দিন ৯ ডিসেম্বর। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। সকল ভোটকেন্দ্রে ইভিএম ছাড়াও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।

এখানে রিটার্নিং কর্মকর্তা করা হয়েছে ইসির যুগ্ম সচিব নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) মহাপরিচালক আবদুল বাতেনকে।

এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এরই মধ্যে মাঠে ব্যানার ফেস্টুন টাঙানোসহ প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন বর্তমান মেয়র ও জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। তার নেতৃত্বে রোববার বিকেল থেকে রাত পর্যন্ত পুরো নগরীজুড়ে করা হয় মোটরসাইকেল শোডাউন। এছাড়াও বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের একজন করে এবং আওয়ামী লীগের ছয়জন প্রার্থী ছাড়াও বিভিন্ন দলের মোট ১৫ জনেরও বেশি মেয়র পদের জন্য প্রচারণা চালাচ্ছেন। ৩৩ ওয়ার্ড ও ১১ সংরক্ষিত মহিলা কাউন্সিলরের জন্য প্রায় ২০০ প্রার্থী ব্যানার, ফেস্টুন, লাগিয়ে উঠান বৈঠকসহ বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com