শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

নয়াপল্টনে সমাবেশের ইচ্ছা বিএনপির, বিকল্প ভেন্যুর প্রস্তাব চায় ডিএমপি

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ১৪৬ বার

আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চায় বিএনপি। সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কার্যালয়ে আবেদনও করেছে দলটি। তবে বিকল্প ভেন্যুর প্রস্তাব চেয়েছে ডিএমপি।

আজ মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানিয়েছেন মিডিয়া বিভাগের ডিসি ফারুক হোসেন।

তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ পুলিশ কমিশনার মহোদয়ের সঙ্গে সমাবেশের অনুমতি ও ভেন্যু নির্ধারণ নিয়ে বৈঠক করেছেন। বিএনপি নেতৃবৃন্দ বৈঠকে সমাবেশের অনুমতি চেয়ে একটি লিখিত আবেদনপত্র জমা দিয়েছেন। তারা নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি চেয়েছেন। আমরা বলেছি, আপনাদের অন্য কোনো ভেন্যু পছন্দ হলে সেটাও জানাতে পারেন। ’
ফারুক হোসেন আরও বলেন, ‘বিএনপির লিখিত আবেদনটি বিভিন্ন গোয়েন্দা সংস্থা পর্যালোচনা করে দেখবে। এরপর অনুমতির বিষয়টি তাদের জানিয়ে দেওয়া হবে। ’

বিএনপি সমাবেশস্থলে আইনশৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন উল্লেখ করে ডিএমপির এই কর্মকর্তা বলেন, ‘আমরা বলেছি, সমাবেশে সর্বাত্বক নিরাপত্তা দেওয়া হবে। ’ তবে কোথায় সমাবেশ হবে এ বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি বলে জানান ফারুক হোসেন।

প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে ফারুক হোসেন বলেন, বিএনপির যেসব নেতাকর্মীর বিরুদ্ধে মামলা রয়েছে তাদেরই কেবল গ্রেপ্তার করা হচ্ছে।

আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের অনুমতি নিতে আমানউল্লাহ আমানের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com