শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

বিশ্বকাপ জয়ের ৩ দিন পরেই মাঠে নামতে হচ্ছে, বিরক্ত মঈন

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ১৩৬ বার

অস্ট্রেলিয়ার মাটিতে কেবলই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড। তবে ট্রফি জয়ের উৎসব বেশিদিন করতে পারছে না ইংলিশ দল। ঠাসা সূচির কারণে ৩ দিন পরেই মাঠে নামতে হচ্ছে দলটিকে। এ জন্যই ক্ষোভ প্রকাশ করেছেন ইংল্যান্ডের অন্যতম তারকা মঈন আলী।

ইংল্যান্ড অলরাউন্ডারের মতে এভাবে আন্তর্জাতিক ক্রিকেটের সূচি তৈরির কি আদৌ কোনো মানে আছে! মঈন বলেন, ‘তিন দিনের মধ্যেই ফের ম্যাচ (টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের পরবর্তীতে)! ব্যাপারটা খুবই জঘন্য। ক্রিকেটার হিসেবে আমরা এই জঘন্য বিষয়টির সঙ্গে ধীরে ধীরে মানিয়েও নিয়েছি এখন। ব্যাপারটা এখন সয়ে গেছে। তবে প্রতিক্ষেত্রে ১০০ শতাংশ উজাড় করে দেওয়াটা অত্যন্ত কঠিন। বিশেষ করে প্রতি ২ থেকে ৩ দিন অন্তর খেলাটা আরও বেশি কঠিন হয়ে দাঁড়ায়।’

ইংল্যান্ডকে অবশ্য সিরিজ খেলতে খুব দূরে যেতে হচ্ছে না। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতেই ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবেন জস বাটলাররা। এই সিরিজের জন্য অস্ট্রেলিয়ার দল আগেই ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য মেলবোর্নে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে তাদের ইতিহাসে দ্বিতীয় বিশ্বকাপের শিরোপা জিতে নিয়েছে ইংল্যান্ড দল। ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজে পল কলিংউডের নেতৃত্বে শিরোপা জয়ের ১২ বছর বাদে তারা ফের টি-টোয়েন্টির শিরোপা জিতে নিয়েছে।

আগামী ১৭ নভেম্বর অ্যাডিলেডে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com