শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে ফের মামলা করলেন স্ত্রী

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ১৪৮ বার

দাম্পত্য অধিকার পুনরুদ্ধারের দাবিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেনের বিরুদ্ধে ফের মামলা করেছেন তার স্ত্রী ইসরাত জাহান। আজ বুধবার ঢাকার প্রথম সহকারী জজ আদালতে এ মামলা করেন ইশরাত জাহান। বিচারক বেগম কানিজ তানিয়া রুপা মামলাটি আমলে নিয়ে বিবাদীদের প্রতি সমন জারি করেছেন। বাদীপক্ষের আইনজীবী মো. শামসুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, আল আমিন পরকীয়ায় আসক্তির কারণে তার দুই সন্তান ও স্ত্রীকে লেখাপড়া ও ভরণপোষণ দেন না। একজন নারীর সঙ্গে তোলা ছবি ইসরাত জাহানকে পাঠিয়ে তার সঙ্গে সংসার করবেন না বলে জানান আল আমিন। গত ২ বছর ধরে কোনো ধরনের খোঁজ নেন না তিন। আল আমিন তার বাবা-মায়ের কুপরামর্শে স্ত্রীকে একতরফা তালাক দেন, যা আদতে কার্যকর নয়। তালাকের সংবাদ পেয়ে তার সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও ইশরাত জাহান ব্যর্থ হয়েছেন। আল আমিন ছাড়া তাদের সংসার জীবন অন্তঃসারশূন্য। এ অবস্থায় তিনি দাম্পত্য জীবন পুনরুদ্ধারের জন্য এ মামলা দায়ের করেন।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট রাত সাড়ে ১০টায় আল আমিন বাসায় এসে স্ত্রীর কাছে যৌতুকের জন্য ২০ লাখ টাকা দাবি করেন। ইসরাত জাহান টাকা দিতে অস্বীকার করলে আল আমিন তাকে মারধর করেন। এতে ইসরাত জাহানের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে ইসরাত জাহান ৯৯৯-এ টেলিফোন করে সাহায্য চাইলে পুলিশ এসে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় গত ১ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় মামলা করেন ইসরাত জাহান। ওই মামলার বাদী লিখিত বক্তব্য দাখিল করে জানান, গত ২৫ আগস্ট ইশরাতকে তালাক দিয়েছেন আল আমিন। তবে তালাকের কোনো কাগজ বাদী পাননি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com